গুমাইবিলে অবৈধ স্থাপনা উচ্ছেদ
কাপ্তাই-রাঙ্গুনিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
রাঙ্গুনিয়া উপজেলার চন্দ্রঘোনা এলাকার গুমাইবিল মৌজার মহাজন বটতল এলাকায় খাসজমি দখল করে নির্মাণ করা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইনের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।
রাঙ্গুনিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারজান হোসাইন জানান, গুমাইবিল এলাকায় খাসজমি দখল করে অবৈধ স্থাপনা নির্মাণ করা হচ্ছিলো এমন খবর পেয়ে অভিযান চালিয়ে সেগুলো উচ্ছেদ করা হয়। এর আগেও ওই ইউনিয়নে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান চালানো হয়েছিল। ভ্রাম্যমাণ আদালতের এই অভিযান অব্যাহত থাকবে-যোগ করেন তিনি।
অভিযানে রাঙ্গুনিয়া থানা পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মকর্তা-কর্মচারীরা সহযোগিতা করেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














