Cvoice24.com

গশ্চি তালিমুল কুরআন নুরানী একাডেমির পাঠ সমাপনী

সিভয়েস২৪ ডেস্ক
১৩:১৭, ৩০ নভেম্বর ২০২৪
গশ্চি তালিমুল কুরআন নুরানী একাডেমির পাঠ সমাপনী

চট্টগ্রামের রাউজানের গশ্চি তালিমুল কুরআন নুরানী একাডেমিতে চলতি বছরের শিক্ষার্থীদের পাঠ সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৯ নভেম্বর) একাডেমি পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর হায়দারের সভাপতিত্বে এ সমাপনী ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি ছিলেন হেফাজত ইসলাম বাংলাদেশ রাউজান উপজেলার সাধারণ সম্পাদক মৌলনা শফিউল আলম। প্রধান বক্তা ছিলেন রাউজান বদুপাড়া মাদ্রাসার মোহতামিম মৌলানা আবদুস ছমি। 

একাডেমির প্রধান শিক্ষক মৌলানা ওমর ফারুকের সঞ্চালনায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মৌলানা কামাল উদ্দীন। 

এ সময় উপস্থিত ছিলেন সামসুল আলম, আহমদ সৈয়দ, মো.ইব্রাহিম, মো. হানিফ, ইউনুস তালুকদার, মনসুর আলম, মোহাম্মদ এয়াসিন, মো. রফিক, জাফর আহমদ, আবু বক্কর সিদ্দিক, খলিলুর রহমান, মো. ওসমান, ইউসুফ, তালেব আলী, সিরাজ দৌলা, আমিনুল ইসলাম পারভেজ, আবদুল্লাহ, সৈয়দ আহমদ, আমিনুল ইসলাম আজম, মোহাম্মদ হাসান প্রমুখ।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর