গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজে বিজয় দিবস উদযাপন
সিভয়েস২৪ ডেস্ক
চট্টগ্রামের দক্ষিণ রাউজানের শিক্ষা প্রতিষ্ঠান গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজে বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মহান বিজয় দিবস উদযাপন করা হয়েছে। কর্মসূচির মধ্যে ছিল— শহীদ মিনারে মহান বীর শহীদদের স্মরণে পুষ্পমাল্য অর্পণ, আলোচনা সভা, চিত্রাঙ্কন প্রতিযোগিতা ও ক্রিকেট টুর্নামেন্ট।
গশ্চি শিশুবাগ স্কুল অ্যান্ড কলেজে পরিচালনা পরিষদের সভাপতি আলমগীর হায়দারের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন শিক্ষানুরাগী মোহাম্মদ শামিম আল আজাদ। প্রধান শিক্ষক কামাল উদ্দীনের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক নুরুল আজম, পরিচালক মনিরুল ইসলাম, জাহাঙ্গীর সিরাজ তালুকদার, শিক্ষক মোহাম্মদ জাবেদ, ইমরান হোসেন, বিপ্লপ নন্দী, মৌলানা আলী আজম, টুটুল সেন, রক্সি মহাজন. শিহাব উদ্দীন, মিঠুন কর, মোহাম্মদ রানা, শাহাদাত হোসেন, মোহাম্মদ সুমন, নাহিদ সুলতানা, সুমি আকতার, কেয়া চৌধুরী, নাজমা আকতার,তাসনোভা আকতার, নিপা, প্রিয়া বড়ুয়া ও সুজয় বড়ুয়া প্রমুখ।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














