মায়ের শূন্যতা পূরণ করার কারও ক্ষমতা নেই: গিয়াস কাদের
রাউজান প্রতিনিধি, সিভয়েস২৪
মায়ের শূন্যতা পূরণ করার ক্ষমতা কারও নেই বলে জানিয়েছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরী। মঙ্গলবার (২৮ জানুয়ারি) দুপুরে রাউজান পৌরসভার ৬নং ওয়ার্ডের বায়তুর রহমান জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.আলী সুমনের মাতা হোছনারা বেগমের কবর জেয়ারত ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এ মন্তব্য করেন।
তিনি বলেন, ‘আমার প্রিয় ছোট ভাই মো. আলী সুমন বিএনপি অঙ্গ-সংগঠনের দুঃসময়ের পরীক্ষিত সৈনিক। তার মমতাময়ী মা পৃথিবী থেকে বিদায় নিয়েছেন। প্রতিটি মানুষের অনুপ্রেরণা হচ্ছে গর্ভধারণী মা। এই মা হারানোর মতো কষ্ট আর নেই। তবে মৃত্যুর আগ পর্যন্ত সুমন যেভাবে তাঁর মায়ের পাশে ছিল তা প্রশংসনীয়।’
গিয়াস উদ্দিন কাদের চৌধুরী আরও বলেন, ‘মুরুব্বি ও বড় ভাই হিসেবে তার পাশে দাঁড়ানোর সুযোগ হয়েছে আমার। তার মমতাময়ী মায়ের মৃত্যুতে আমি খুবই মর্মাহত।’
তিনি শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন এবং শোককে শক্তিতে রূপান্তর করে সমাজ আলোকিত করতে ভূমিকা রাখবে বলে আশাবাদ ব্যক্ত করেন।
এ সময় উপস্থিত ছিলেন চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির অন্যতম সদস্য আবু জাফর চৌধুরী, সাবেক ইউপি চেয়ারম্যান নুরুল হুদা, রাজনীতিবিদ ফিরোজ আহমেদ মেম্বার, সাবেক ইউপি চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপু, আমীন উদ্দিন, বিজয় টিভির সিও জুয়েল চৌধুরী, মোজাম্মেল হক, যুবনেতা মাহাবুব, সাবেক ছাত্রনেতা সমাজ সেবক শহীদ চৌধুরী, ওমার ফারুক, আবদুল মান্নান মনি, হাসান বাহাদুর, সৈয়দ মো. তৌহিদুল আলম, মো. জাবেদ, মো. রাশেদ, পিয়ার মোহাম্মদ চৌধুরী বাবু, ছোটন আজম, তসলিম উদ্দিন, শাহাদাত মির্জা, শাহজান সাহিল, রেওয়াজ, রিয়াজ চৌধুরী, নবীদুল আলম, আবুল মনছুর, মো. হোসেন, খোরশেদ, আলমগীর, আবদুর শুক্কুর, নুরুল ইসলাম, রবিউল হোসেন, রিদোয়ান, জসিম মেম্বার, লোকমান, রিমন প্রমুখ।
কবর জিয়ারতকালে মোনাজাত পরিচালনা করেন বায়তুর রহমান জামে মসজিদের পেশ ইমাম হাফেজ মাওলানা নুর মোহাম্মদ।
প্রসঙ্গত, শনিবার (২৫ জানুয়ারি) চট্টগ্রাম উত্তর জেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সহ-ক্রীড়া বিষয়ক সম্পাদক মো.আলী সুমনের মাতা হোছনারা বেগম ইন্তেকাল করেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














