মূল্যতালিকা না রেখে জরিমানা দিল সাতকানিয়ার ৩ দোকানি
সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সাতকানিয়ায় তিন মুদি দোকানদারকে ৯ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। শনিবার (১৯ অক্টোবর) বিকালে উপজেলার কেরাণীহাট বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মিল্টন বিশ্বাস এ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
এ সময় দোকানে মূল্যতালিকা না টাঙানো ও ক্রয় রশিদ সংরক্ষণ না করায় মুদি দোকানি আবসার উদ্দীনকে ৩ হাজার , ভাস্কর পালকে ১ হাজার ও রেজাউল করিমকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
এ বিষয়ে ইউএনও মিল্টন বিশ্বাস বলেন, ‘অভিযানের সময় সকল ধরনের নিত্যপ্রয়োজনীয় দ্রব্য সরকার নির্ধারিত দামে বিক্রি করার জন্য দোকানিদের বলা হয়েছে। একই সঙ্গে বিক্রেতাকে আবশ্যিকভাবে পণ্য ক্রয়ের ভাউচার সংরক্ষণসহ সরকারি সকল নিয়ম মানা এবং সর্বোপরি বাজারের পরিচ্ছন্নতার পাশাপাশি অসাধু ব্যবসায়ীদের সতর্ক করে কঠোর সতর্কবার্তা দেওয়া হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














