নিদের্শনা না মানায় সাতকানিয়ায় ৫ প্রতিষ্ঠানকে জরিমানা
সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার ঠাকুরদীঘি বাজারে অভিযান চালিয়েছে উপজেলা প্রশাসনের উদ্যোগে গঠিত টাস্কফোর্স। এ সময় সরকারি নির্দেশনা অমান্য করায় পাঁচ ব্যবসা প্রতিষ্ঠানকে ৯ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
শুক্রবার (২৫ অক্টোবর) সকাল ১০টার দিকে উপজেলার ঠাকুরদীঘি বাজারে এ অভিযান চালানো করা হয়। অভিযানে নেতৃত্ব দেন উপজেলা সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
বিষয়টি নিশ্চিত করে তিনি বলেন, ‘মুদি দোকানে মূল্যতালিকা না থাকা, লাইসেন্স না থাকা, লেবেল ছাড়া পণ্য বিক্রয়, ক্রয় রশিদ সংরক্ষণ না করা ও দোকানে মেয়াদ উত্তীর্ণ পণ্য বিক্রি করার দায়ে হোটেল ও রেস্তোরাঁ ও ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে হোটেল আল-মক্কাকে ১০০০ টাকা, মধুবন ৩০০০ টাকা, আবদুচ ছমদ স্টোর ১০০০ টাকা, ঈমাদ মেডিকো ৩০০০ টাকা ও নিশান মোডিকোকে ১০০০ টাকা জরিমানা করা হয়েছে।’
তিনি বলেন, ‘জনস্বার্থে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।’
অভিযানে স্যানিটারি ইন্সপেক্টর , ছাত্র প্রতিনিধি, সাতকানিয়া থানার একদল পুলিশ ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা সহযোগিতা করেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














