Cvoice24.com

পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতকানিয়ায় জামায়াতের দোয়া মাহফিল

সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১০:৫৬, ২৭ অক্টোবর ২০২৪
পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতকানিয়ায় জামায়াতের দোয়া মাহফিল

২৮ অক্টোবর পল্টন ট্রাজেডি দিবস উপলক্ষে সাতকানিয়ায় জামায়াত ইসলামীর আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৬ অক্টোবর) সকাল ৮টায় উপজেলার কাঞ্চনা ইউনিয়ন জামায়াত ইসলামী এ কর্মসূচির আয়োজন করে।

ইউনিয়ন জামায়াতের আমীর মাওলানা আবু তাহেরের সভাপতিত্বে ও প্রচার ও প্রকাশনা সম্পাদক ইঞ্জিনিয়ার মুহাম্মদ ইউনুচের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতকানিয়া উপজেলা জামায়াতের নায়েবে আমীর মাস্টার আব্দুস সোবহান।

তিনি বলেন, ‘এদেশের সকল মানুষকে সাথে নিয়ে ফ্যাসিস্ট হাসিনা যে ষড়যন্ত্র করছে তার বিরুদ্ধে মাঠে ময়দানে সোচ্চার থাকতে হবে। বাংলাদেশের মানুষ মনে করে তাদের ভরসা এখন বাংলাদেশ জামায়াতে ইসলামী। সুতরাং আমাদেরকে মানুষের কাছে যেতে হবে এবং মানুষের সেবক হতে হবে।’

এতে বিশেষ অতিথি ছিলেন ইউনিয়নের সেক্রেটারি যায়েদ হোসাইন, বায়তুলমাল সম্পাদক মাওলানা মোরশেদুল আলম,ওলামা পরিষদের সভাপতি মাওলানা মুহাম্মদ ইউসুফ, ও সাবেক ছাত্রনেতা কামরুজ্জামান প্রমুখ।
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর