Cvoice24.com

সাতকানিয়া কেঁওচিয়ায় এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
১২:০০, ২৭ অক্টোবর ২০২৪
সাতকানিয়া কেঁওচিয়ায় এলডিপির প্রতিষ্ঠা বার্ষিকী পালন

চট্টগ্রামের সাতকানিয়ার কেরানিহাটে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ১৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে। শনিবার(২৬ অক্টোবর) বিকালে উপজেলার কেঁওচিয়া ইউনিয়ন গণতান্ত্রিক যুবদল ও স্বেচ্ছাসেবক দলের উদ্যোগে এ প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়। 

এ উপলক্ষে কেরানিহাট হক টাওয়ার চত্বরে অনুষ্ঠিত এক সংক্ষিপ্ত সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন এলডিপি সভাপতি মো.নুরুন্নবী। ইউনিয়ন গণতান্ত্রিক স্বেচ্ছাসেবক দলের সভাপতি মো. ছৈয়দুল ইসলাম সাইমনের সভাপতিত্বে এ সময় অন্যদের মধ্যে ইউনিয়ন এলডিপির সহ-সভাপতি আলী আকবর, উত্তর সাতকানিয়া সাংগঠনিক উপজেলা গণতান্ত্রিক যুবদলের সাধারণ সম্পাদক আবদুল জব্বার মানিক, সাংগঠনিক সম্পাদক মফিজুর রহমান, ইউনিয়ন গণতান্ত্রিক যুবদলের সভাপতি মো. ইলিয়াস, সহ সভাপতি মো. আলমগীর ও সাধারণ সম্পাদক মো. শাহাজাহান প্রমুখ উপস্থিত ছিলেন। 

সভায় বক্তারা বলেন, দেশের এক ক্রান্তিলগ্নে জন আকাঙ্ক্ষা পূরণে জননেতা কর্নেল অলির নেতৃত্বে এলডিপি গঠন করা হয়। এখন দলটির নেতা-কর্মীরা মানুষের সমস্যা সমাধানে সমাজে ভূমিকা রাখছে। বিশেষ করে সংখ্যালঘু সম্প্রদায় যাতে তাদের নিজ নিজ অধিকার নিয়ে এ দেশে স্বাধীনভাবে বসবাস করতে পারে তার সব ধরনের সহযোগিতা এলডিপি করতে পিছ পা হবে না। 

এর আগে প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে এক র‍্যালি চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের কেরানিহাট এলাকা প্রদক্ষিণ করে। 

প্রসঙ্গত, ২০০৬ সালের ২৬ অক্টোবর একিউএম বদরুদ্দোজা চৌধুরীর বিকল্প ধারার সাথে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. কর্নেল (অব.) অলি আহমদ বীর বিক্রম ও বিএনপির ২৪ জন মন্ত্রী ও সংসদ সদস্য একত্রিত হয়ে লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) প্রতিষ্ঠা করা হয়। 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর