সাতকানিয়ায় বালতির পানিতে ডুবে শিশুর মৃত্যু
সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সাতকানিয়ায় বালতির পানিতে ডুবে মোহাম্মদ রাফসান নামে দেড় বছর বয়সী এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সোমবার (২৮ অক্টোবর) দুপুর সাড়ে ১২ টার দিকে ঘটনাটি ঘটেছে উপজেলার ঢেমশা ইউনিয়নের হাঙ্গারকুল সোলতান মাঝির বাড়ি এলাকায়।
শিশু মোহাম্মদ রাফসান ওই এলাকার সাইফুল ইসলামের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর সাড়ে ১২টার দিকে রাফসান খেলার ছলে পরিবারের অগোচরে বাড়ির সামনে থাকা বালতির পানিতে পড়ে যায়। পরে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন অনেক খোঁজাখুঁজির পর বালতির পানিতে ডুবে থাকতে দেখে। সেখান থেকে উদ্ধার করে দ্রুত উপজেলার একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢেমশা ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য মোহাম্মদ মিয়া শিশু মৃত্যের বিষয়টি নিশ্চিত করেছেন।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














