সমবায় দিবসে সাতকানিয়ায় আলোচনা সভা
সাতকানিয়া প্রতিনিধি, সিভয়েস২৪
চট্টগ্রামের সাতকানিয়ায় ৫৩তম জাতীয় সমবায় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২ নভেম্বর) বেলা ১২টার দিকে সাতকানিয়া উপজেলা পরিষদ মিলনায়তনে এ আলোচনা সভা আয়োজন করা হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা সমবায় কার্যালয়ের যৌথ উদ্যোগে উপজেলা সমবায় কর্মকর্তা আবু মুহাম্মদ হাবিব উল্লাহর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম।
সহকারী পরিদর্শক ও অডিট অফিসার অসীম কান্তি দে-র সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সাতকানিয়া পৌর জামায়াতে ইসলামীর আমীর ওয়াজেদ আলী, উপজেলা আইসিটি কর্মকর্তা আনোয়ার হোসাইন, জনস্বাস্থ্য প্রকৌশল কর্মকর্তা মিজানুর রহমান ফয়সাল, উপজেলা নির্বাচন কর্মকর্তা রিকল চাকমা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা সামশুজ্জামান ও সাতকানিয়া থানার উপ পরিদর্শক শাহারিন হোসেন প্রমুখ।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














