সাবিলা নূরের সংসার ভাঙার গুঞ্জন, আলোচনায় ডিওপি মামুন
বিনোদন ডেস্ক
ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী সাবিলা নূর ও তার স্বামী নেহাল সুনন্দ তাহেরের দাম্পত্য জীবন নিয়ে শোবিজ অঙ্গনে নানা আলোচনা চলছে। ২০১৯ সালে বিবাহবন্ধনে আবদ্ধ হওয়া এই দম্পতিকে ঘিরে সম্প্রতি বিচ্ছেদের গুঞ্জন ছড়িয়ে পড়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বিভিন্ন দাবি ও আলোচনায় উঠে এসেছে নির্মাতা দলের সদস্য আবদুল মামুনের নামও।
জানা গেছে, ‘রকস্টার’ সিনেমার কাজের সূত্র ধরে সাবিলা নূরের সঙ্গে চিত্রগ্রাহক (ডিওপি) আবদুল মামুনের ঘনিষ্ঠতা তৈরি হয়। এ সম্পর্ককে কেন্দ্র করেই অভিনেত্রীর ব্যক্তিগত জীবনে টানাপড়েনের সৃষ্টি হয়েছে বলে অভিযোগ উঠেছে। একই সঙ্গে তিশা নামের এক তরুণীর সঙ্গে আবদুল মামুনের দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক ও বিয়ে ভেঙে যাওয়ার বিষয়টিও আলোচনায় এসেছে।
প্রকাশিত একটি প্রতিবেদনে তিশা দাবি করেছেন, আবদুল মামুনের সঙ্গে তার সাত বছরের প্রেমের সম্পর্ক ছিল এবং তাদের বিয়ের প্রস্তুতিও সম্পন্ন হয়েছিল।
তিনি জানান, মে মাসের ১৫ তারিখ তাদের বিয়ের দিন নির্ধারণ করা হয়েছিল। কিন্তু বিয়ের কয়েক দিন আগে মামুন বিয়ে করতে অনিচ্ছার কথা জানান।
তিশার অভিযোগ, পরবর্তী সময়ে তিনি জানতে পারেন, সাবিলা নূরের সঙ্গে মামুনের ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি হয়েছে। এ ঘটনার পর তাদের দীর্ঘদিনের সম্পর্ক ভেঙে যায় বলে দাবি করেন তিনি।
তিশা আরও অভিযোগ করেছেন, দুই পরিবারের পক্ষ থেকে সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা করা হলেও শেষ পর্যন্ত তা সম্ভব হয়নি।
এদিকে সাবিলা নূরের ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার মধ্যে অভিনেতা শাকিব খানের নামও সামাজিক যোগাযোগমাধ্যমে উঠে এসেছে। ‘তাণ্ডব’ ও ‘রকস্টার’ সিনেমায় একসঙ্গে কাজ করার সূত্র ধরে তাদের সম্পর্ক নিয়ে নানা ধরনের দাবি ছড়িয়েছে।
তবে শাকিব খানের সঙ্গে সাবিলা নূরের ব্যক্তিগত সম্পর্ক কিংবা তার দাম্পত্য জীবনে কোনো প্রভাবের বিষয়ে নির্ভরযোগ্য প্রমাণ পাওয়া যায়নি। সংশ্লিষ্ট কারও আনুষ্ঠানিক বক্তব্যও সামনে আসেনি। তাই এ নিয়ে ছড়িয়ে পড়া আলোচনা এখন পর্যন্ত গুঞ্জনের পর্যায়েই রয়েছে।
বিনোদন সব খবর















