Cvoice24.com

পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি অনুমোদন

পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:২৩, ২০ অক্টোবর ২০২৬
পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কমিটি অনুমোদন

কক্সবাজারের পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা ১১টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা সরকারি প্রজ্ঞাপনের মাধ্যমে এ কমিটির অনুমোদন দেওয়া হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, জাতীয় ক্রীড়া পরিষদের নির্দেশনা ও সার্বিক পরামর্শের ভিত্তিতে পেকুয়া উপজেলা ক্রীড়া সংস্থার নতুন কার্যনির্বাহী কমিটি গঠন ও অনুমোদন করা হয়েছে।

কমিটিতে পদাধিকারবলে সভাপতি হয়েছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রফিকুল ইসলাম। সাধারণ সম্পাদক হয়েছেন পেকুয়া প্রেস ক্লাবের সভাপতি ছাফওয়ানুল করিম।

উপজেলা পরিষদ মনোনীত সহসভাপতি হয়েছেন সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম. বাহাদুর শাহ। পদাধিকারবলে অপর সহসভাপতি হিসেবে রয়েছেন পেকুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী হাসান। নির্বাচিত সহসভাপতি হয়েছেন মোহাম্মদ ইউছুপ রুবেল ও উপজেলা যুবদলের আহ্বায়ক কামরান জাদিদ মুকুট।

কমিটির অতিরিক্ত সাধারণ সম্পাদক হয়েছেন মোহাম্মদ জিয়া উদ্দিন। যুগ্ম সম্পাদক হিসেবে রয়েছেন এন. আহমদ শফি ও আহসান হাবীব। কোষাধ্যক্ষ হয়েছেন মোহাম্মদ মহি উদ্দিন।

পদাধিকারবলে নির্বাহী সদস্য হিসেবে রয়েছেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা।

নির্বাহী সদস্য হিসেবে নির্বাচিত হয়েছেন সাংবাদিক সাইদুর রহমান সুমন, মো. রাশেদ ফারুক, আনোয়ার হোছাইন, মোহাম্মদ সায়েদ খাঁন, মো. তারেক জলিল, বেলাল উদ্দিন, মোহাম্মদ আমির আব্দুল্লাহ ও মুহাম্মদ আমিনুল হক। নারী নির্বাহী সদস্য হয়েছেন সেলিনা আক্তার ও নাওরিন সামরিনা লাভলী।