রাহাত্তারপুলে অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট শুরু
ক্রীড়া ডেস্ক, সিভয়েস২৪
চট্টগ্রাম মহানগরের পশ্চিম বাকলিয়ার রাহাত্তারপুলে অষ্টমবারের মতো শুরু হয়েছে উন্মুক্ত অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার (২০ নভেম্বর) হাজী নূর বক্স হাউজিং সোসাইটির মাঠে ‘অলিম্পিক ফুটবল টুর্নামেন্ট-২০২৬’ নামে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়।
হাজী নূর বক্স স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত টুর্নামেন্টের উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির সহসভাপতি ও হাজী নূর বক্স সওদাগর মহল্লা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ নুরুন্নবী মিয়া। প্রধান অতিথি ছিলেন বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির সভাপতি হাজী মোহাম্মদ হারুন।
অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহল্লা কমিটির প্রধান উপদেষ্টা মো. সেকান্দর, সাধারণ সম্পাদক মো. সাইদুল আলম সাঈদ, হাজী নূর বক্স হাউজিং সোসাইটির সভাপতি হাজী মো. নাছির, ১৭ নম্বর ওয়ার্ড বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মো. আব্দুল কাদের ও সদস্যসচিব মো. মহিউদ্দিন মিজান, হাউজিং সোসাইটির উপদেষ্টা মো. দিদার এবং অরিন নিট ফেব্রিক্সের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম (মামুন)।
এ ছাড়া বৃহত্তর রাহাত্তারপুল মহল্লা কমিটির সহসভাপতি মো. মঞ্জুর আলম, মো. আব্দুর রহমান, মো. জসিম উদ্দিন ও মো. সেলিম সালেহ, যুগ্ম সাধারণ সম্পাদক মো. আনিছুর রহমান, অর্থ সম্পাদক মো. এসকান্দর, সাংগঠনিক সম্পাদক মো. মামুনুর রহমান এবং কার্যনির্বাহী সদস্য মো. ইমাম উদ্দিন উপস্থিত ছিলেন।
উদ্বোধনী ম্যাচে রাফি একাদশ ও হাটহাজারী বসুন্ধরা কিংসের মধ্যকার খেলা ১-১ গোলে ড্র হয়। উদ্বোধনী অনুষ্ঠানে স্থানীয় ক্রীড়ামোদী ও এলাকাবাসী উপস্থিত ছিলেন।
বিসমিল্লাহ এইচ অ্যান্ড এইচ প্রোপার্টিজ, প্রকৌশলী মো. কায়সার এবং অরিন নিট ওয়্যারের ব্যবস্থাপনা পরিচালক মো. সাইফুল ইসলাম মামুনের সৌজন্যে আয়োজন করা হচ্ছে টুর্নামেন্টটি।
খেলাধুলা সব খবর















