চমেকে অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু, পরিচয় খুঁজছে পুলিশ
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় অজ্ঞাতপরিচয় এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। তার বয়স আনুমানিক ৬০ বছর। তবে এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি। পরিবারের সদস্যদেরও খুঁজে পাওয়া যাচ্ছে না।
শনিবার (২১ নভেম্বর) দুপুরে মৃত ব্যক্তির পরিচয় শনাক্তে গণমাধ্যমে তার তথ্য ও ছবি পাঠান চমেক পুলিশ বক্সের ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) নুরুল আলম আশেক।
তিনি জানান, শুক্রবার (২০ নভেম্বর) কার্ডিয়াক অ্যারেস্টে আক্রান্ত হয়ে চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ওই বৃদ্ধের মৃত্যু হয়। তার পরিবারের কোনো সদস্য বা আত্মীয়স্বজনেরও খোঁজ পাওয়া যায়নি।
নুরুল আলম আশেক বলেন, মৃত ব্যক্তির নাম-পরিচয় ও ঠিকানা জানা যায়নি। কেউ তার পরিচয় জানতে পারলে ০১৩২০-০৫২২০৬ নম্বরে যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













