রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি নাঈম হাসান নয়নকে (৩১) গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দিবাগত রাতে রাজধানীর ডেমরা থানাধীন কোনাপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার নাঈম হাসান নয়ন রামগড় পৌরসভার আনন্দপাড়া এলাকার বাবুল মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার রাতে ঢাকার ডেমরা থানা পুলিশের একটি অভিযানে গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের মধ্যে নয়নও ছিলেন। জিজ্ঞাসাবাদে তিনি নিজেকে রামগড় উপজেলা ছাত্রলীগের সভাপতি বলে পরিচয় দেন। পরে পুলিশি তদন্তে তার বিরুদ্ধে রামগড় থানায় দায়ের করা দুটি রাজনৈতিক মামলার এজাহারভুক্ত আসামি হওয়ার তথ্য পাওয়া যায়। এরপর শুক্রবার তাকে রামগড় থানায় নিয়ে আসে পুলিশ।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম ছাত্রলীগ নেতাকে গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার নাঈম হাসান নয়নকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।
পাহাড় সব খবর















