খাগড়াছড়ি জেলা পরিষদে দুদকের অভিযান, প্রকল্পের নথিপত্র যাচাই
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরার বিরুদ্ধে প্রকল্প বাস্তবায়নে ১০ শতাংশ কমিশন নেওয়ার অভিযোগের পর এ তদন্ত কার্যক্রম শুরু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকালে রাঙামাটি জেলা কার্যালয়ের দুদকের উপসহকারী পরিচালক সারোয়ার হোসেনের নেতৃত্বে একটি দল এ অভিযান পরিচালনা করে।
মাস্টার দা সূর্য সেন পাঠাগারের সাবেক সাধারণ সম্পাদক মো. আরাফাত হোসেন রিজভী গত বছরের ৭ জুলাই সাবেক জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা ও পরিষদের তিন কর্মকর্তার বিরুদ্ধে দুদকে অভিযোগ করেন। ওই অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ বৃহস্পতিবার সকালে পরিষদের বিভিন্ন প্রকল্পের নথিপত্র যাচাই-বাছাই ও প্রকল্প এলাকা পরিদর্শন করেন দুদকের কর্মকর্তারা।
দুদক সূত্র জানায়, অন্তর্বর্তীকালীন সরকারের সময় ২০২৪-২৫ ও ২০২৫-২৬ অর্থবছরে জেলা পরিষদের বিভিন্ন প্রকল্প বাস্তবায়নে অনিয়মের অভিযোগ খতিয়ে দেখতে এ অভিযান পরিচালনা করা হচ্ছে।
পাহাড় সব খবর















