Cvoice24.com

রামগড়ে যুবলীগ-তাঁতীলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
১৬:১৮, ১৬ নভেম্বর ২০২৬
রামগড়ে যুবলীগ-তাঁতীলীগের দুই নেতাকর্মী গ্রেপ্তার

খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগ ও তাঁতীলীগের আরও দুই নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। 

রবিবার (১৫ নভেম্বর) রাতে গুইমারা উপজেলার জালিয়াপাড়া বাসস্ট্যান্ড এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তাররা হলেন— রামগড় উপজেলা যুবলীগের সদস্য আব্দুল কাদের ফাহিম (২৫) ও উপজেলা তাঁতীলীগের সদস্য মো. রুবেল (২৯)।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার দুজন গত ১০ জুন সন্ত্রাসবিরোধী আইনে দায়ের করা একটি জিআর মামলার এজাহারভুক্ত আসামি।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম জানান, গ্রেপ্তার দুজনকে আইনানুগ প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হয়েছে।