Cvoice24.com

রোহিঙ্গা ক্যাম্পের অদূরে অচেনা নারী নিথর দেহ

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১৪:১৯, ১৬ নভেম্বর ২০২৬
রোহিঙ্গা ক্যাম্পের অদূরে অচেনা নারী নিথর দেহ

কক্সবাজারের উখিয়ার বালুখালী রোহিঙ্গা ক্যাম্পসংলগ্ন এলাকা থেকে অজ্ঞাতপরিচয় এক নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (১৬ নভেম্বর) দুপুরে পালংখালী ইউনিয়নের বালুখালী ক্যাম্প এলাকায় একটি রেস্টুরেন্টের পেছনে মরদেহটি পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। পরে তাদের সহযোগিতায় পুলিশ মরদেহটি উদ্ধার করে।

বালুখালী পুলিশ ফাঁড়ির ইনচার্জ গোলাম কিবরিয়া বলেন, স্থানীয়দের সহযোগিতায় অজ্ঞাতপরিচয় ওই নারীর মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য মরদেহটি কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হচ্ছে। এখনো তার পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বলেন, ওই নারীর মৃত্যুর কারণ ও নাম-ঠিকানা  তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে।