Cvoice24.com

কর্ণফুলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

আনোয়ারা প্রতিনিধি
২৩:৫১, ১৫ নভেম্বর ২০২৬
কর্ণফুলীতে কাভার্ড ভ্যানের ধাক্কায় প্রাণ গেল যুবকের

চট্টগ্রামের কর্ণফুলীতে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় কাভার্ড ভ্যানের ধাক্কায় মো. জুয়েল (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) রাত ৯টার দিকে উপজেলার কালারপুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত জুয়েল ওই এলাকার নজরুলের ছেলে।

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশেক বলেন, স্বজনদের তথ্যমতে, কালারপুল এলাকায় রাস্তার পাশে ফুটপাত দিয়ে হাঁটার সময় পেছন থেকে একটি কাভার্ড ভ্যান জুয়েলকে ধাক্কা দেয়। এতে তিনি গুরুতর আহত হন। পরে তাঁকে চমেক হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

তিনি জানান, জুয়েলের মরদেহ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর