রামগড়ে যুবলীগের তিন নেতাকর্মী গ্রেপ্তার
রামগড় (খাগড়াছড়ি) প্রতিনিধি, সিভয়েস২৪
খাগড়াছড়ির রামগড়ে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী যুবলীগের তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১৫ নভেম্বর) সকালে রামগড় পৌরসভার কালাডেবা বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—রামগড় পৌর যুবলীগের সদস্য মো. মোশারফ হোসেন (৩৭), পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের সদস্য মো. মোতালেব হোসেন (২৯) এবং রামগড় ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবলীগের সাধারণ সম্পাদক মো. শাহ ইমরান (২৮)।
পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার তিনজন ১০ জুন দায়ের করা একটি জিআর মামলার এজাহারভুক্ত আসামি।
রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজির আলম তিন যুবলীগ নেতাকর্মীর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার ব্যক্তিদের বিধি অনুযায়ী আদালতে পাঠানো হয়েছে।
পাহাড় সব খবর















