মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার চেষ্টা, বিজিবির হাতে আটক ৩
খাগড়াছড়ি প্রতিনিধি
খাগড়াছড়ির মাটিরাঙ্গা সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে প্রবেশের চেষ্টাকালে তিন বাংলাদেশিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
সোমবার (১৬ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে খেদাছড়া ব্যাটালিয়ন (৪০ বিজিবি) অধীন অযোধ্যা বিওপির একটি টহল দল তাদের আটক করে।
আটক ব্যক্তিরা হলেন খাগড়াছড়ির রামগড় উপজেলার শশানটিলা এলাকার মৃত বিমল চন্দ্র দের ছেলে সঞ্জয় দে, চট্টগ্রামের হালিশহর এলাকার রতন কুমার নাথের ছেলে নন্দন কুমার দে এবং মাটিরাঙ্গার অযোধ্যা এলাকার শফিউল্লাহর ছেলে মো. সাদ্দাম হোসেন।
আটক তিনজন বর্তমানে খেদাছড়া ব্যাটালিয়ন সদর দপ্তরে রয়েছেন। তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নিতে মাটিরাঙ্গা থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে বিজিবি।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে নায়েব সুবেদার মো. দেলোয়ার হোসেনের নেতৃত্বে টহল দলটি সীমান্ত পিলার ২২২৬/৪ আরবি থেকে প্রায় ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ধুলিয়া এলাকায় অভিযান চালায়। এ সময় ভারতে প্রবেশের চেষ্টাকালে তিনজনকে আটক করা হয়।
পাহাড় সব খবর















