Cvoice24.com

আনোয়ারায় ইয়াবা সেবনের দায়ে দণ্ড পেলেন যুবক

আনোয়ারা প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:২৮, ১৭ নভেম্বর ২০২৬
আনোয়ারায় ইয়াবা সেবনের দায়ে দণ্ড পেলেন যুবক

চট্টগ্রামের আনোয়ারায় ইয়াবা সেবনের দায়ে মো. হুমায়ুন কবির আনসার (২৬) নামের এক যুবককে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (১৭ নভেম্বর) দুপুরে উপজেলার বরুমচড়া সওদাগর দিঘী এলাকায় অভিযান চালিয়ে তাকে ইয়াবা সেবনরত অবস্থায় আটক করা হয়। 

পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় ভ্রাম্যমাণ আদালত তাকে ছয় মাসের বিনাশ্রম কারাদণ্ড দেন।

অভিযানে নেতৃত্ব দেন আনোয়ারা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার। এ সময় আনোয়ারা থানা-পুলিশের সদস্যরা তাকে সহযোগিতা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আবু জাফর মজুমদার বলেন, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের নিয়মিত অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর