উত্তাল সাগর, সেন্টমার্টিনে যাচ্ছে না পর্যটকবাহী জাহাজ
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
ঘূর্ণিঝড় ‘আকভান’র প্রভাবে সাগর উত্তাল থাকায় কক্সবাজার থেকে সেন্টমার্টিনে পর্যটকবাহী জাহাজ চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। একই সঙ্গে টেকনাফ-সেন্টমার্টিন নৌপথে ট্রলার, স্পিডবোটসহ সব ধরনের নৌযান চলাচলও বন্ধ রাখা হয়েছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়েছে।
টেকনাফ উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আতিকুর রহমান জানান, ঘূর্ণিঝড়ের প্রভাবে সাগর উত্তাল থাকায় পর্যটকদের নিরাপত্তার কথা বিবেচনা করে জাহাজ চলাচল বন্ধ রাখা হয়েছে। আবহাওয়া পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচলের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে।
এদিকে, কক্সবাজার সমুদ্রবন্দরের ২ নম্বর স্থানীয় সতর্কসংকেত নামিয়ে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত জারি করা হয়েছে। একই সঙ্গে সাগরে অবস্থানরত সব ধরনের নৌযানকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশনা দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
কক্সবাজার সব খবর















