বিলাইছড়িতে বন্দুক ও গোলাবারুদ উদ্ধার
কাপ্তাই প্রতিনিধি
রাঙামাটির বিলাইছড়ি উপজেলার ফারুয়া ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে একটি একনলা বন্দুক ও গোলাবারুদ উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। উদ্ধার করা সামগ্রীর মধ্যে রয়েছে ২০ গ্রাম বারুদ, পাঁচটি স্টেইনলেস স্টিলের বল ও দুটি বুলেট।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) গোয়েন্দা তথ্যের ভিত্তিতে উপজেলার ৩ নম্বর ফারুয়া ইউনিয়নের জিগজ্যাগ মোড়ে এ অভিযান চালানো হয়। অভিযানে পরিত্যক্ত অবস্থায় এসব অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করা হয়।
৪১ বিজিবির এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, উদ্ধার করা একনলা বন্দুক, ২০ গ্রাম বারুদ, পাঁচটি স্টেইনলেস স্টিলের বল ও দুটি বুলেট পরবর্তী সময়ে বিলাইছড়ি থানায় হস্তান্তর করা হবে।
পাহাড় সব খবর















