ইসরায়েলি আগ্রাসনের প্রতিবাদে উত্তাল চট্টগ্রাম
সিভয়েস২৪ প্রতিবেদক
ফিলিস্তিনের গাজায় গণহত্যার প্রতিবাদে সোমবার (৭ এপ্রিল) বিশ্বব্যাপী হরতাল পালনের আহ্বান জানিয়েছে নিপীড়িত গাজাবাসী। গণহত্যা বন্ধের দাবিতে বিশ্বের সব দেশে একযোগে ‘নো ওয়ার্ক নো স্কুল কর্মসূচি অর্থাৎ সব ধরনের শিক্ষাপ্রতিষ্ঠান, সরকারি-বেসরকারি অফিস, আদালত বন্ধ রাখার আহ্বান জানিয়েছেন তারা। এরই অংশ হিসেবে সোমবার সারাদেশের মতো চট্টগ্রামেও এই কর্মসূচি পালনে সড়কে নামেন বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ ও সাধারণ মানুষ।






















