Cvoice24.com

পাহাড়ে বৈসাবি

সিভয়েস২৪ ডেস্ক
১৬:৩৮, ১২ এপ্রিল ২০২৫
পাহাড়ে বৈসাবি

আনন্দ, উচ্ছ্বাস ও সম্প্রীতির বার্তা নিয়ে তিন পার্বত্য জেলার হ্রদ ও নদীর জলে ভাসানো হয়েছে বিজুর ফুল। আর এই ফুল ভাসানোর মধ্যদিয়ে শুরু হলো তিন দিনব্যাপী পাহাড়ের ক্ষুদ্র-নৃ গোষ্ঠীদের সবচেয়ে বড় সামাজিক অনুষ্ঠান বৈসাবির মূল আনুষ্ঠানিকতা। 

শনিবার (১২ এপ্রিল) সূর্য ওঠার সঙ্গে সঙ্গে খাগড়াছড়ির চেঙ্গী ও মাইনী নদীতে ফুল ভাসিয়ে পূজা ও প্রার্থনা করেন চাকমা সম্প্রদায়ের নারী-পুরুষ। অন্যদিকে রাঙামাটির কাপ্তাই হ্রদের পানিতে ফুল ভাসিয়ে নতুন বছরের শুভকামনায় গঙ্গা দেবীর নিকট প্রার্থনা করেন পাহাড়ি তরুণ-তরুণীরা। এছাড়াও কর্ণফুলী নদীতে ফুল ভাসানো উৎসবে অংশ নেন তঞ্চঙ্গ্যা সম্প্রদায়।