সৈয়দ আবদুল অদুদের মৃত্যুবার্ষিকী পালনে নানা কর্মসূচির প্রস্তুতি
সিভয়েস২৪ ডেস্ক
দানবীর সৈয়দ আবদুল অদুদ চৌধুরীর ৫৫তম মৃত্যুবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ নভেম্বর) চট্টগ্রাম নগরের একটি অভিজাত রেস্টুরেন্টে এ সভা অনুষ্ঠিত হয়।
অদুদ স্মৃতি সংঘের সভাপতি কাজী মুহাম্মদ মনসুর মাহমুদের সভাপতিত্বে সভায় দিকনির্দেশনামূলক বক্তব্য দেন সংঘের প্রতিষ্ঠাতা সদস্য কামাল উদ্দীন সিকদার, কাজী মাহাবুবুল আলম ও মুহাম্মদ সেকান্দর চৌধুরী।
এ ছাড়া বক্তব্য দেন মৃত্যুবার্ষিকী উদযাপন পরিষদের আহ্বায়ক ও সংঘের বর্তমান উপদেষ্টা মুহাম্মদ আলী সিকদার, যুগ্ম আহ্বায়ক ও সাবেক সভাপতি জানে আলম চৌধুরী এবং উদযাপন পরিষদের সদস্যসচিব ও উপদেষ্টা মোহাম্মদ লোকমান মাস্টার।
সভায় মৃত্যুবার্ষিকী উদযাপনের সার্বিক বিষয়, মূল প্রতিপাদ্য ও কর্মপরিকল্পনা উপস্থাপন করেন সংঘের উপদেষ্টা মোহাম্মদ জামাল উদ্দিন সিকদার।
এ সময় আরও উপস্থিত ছিলেন সংঘের সাবেক সভাপতি ও বর্তমান উপদেষ্টা জামশেদুল আলম চৌধুরী, সাবেক সভাপতি ও উপদেষ্টা মোহাম্মদ মহিউদ্দিন চৌধুরী, মুহাম্মদ জসিমুদ্দিন সিকদার, বর্তমান উপদেষ্টা হেলাল উদ্দিন সিকদার এবং সহসভাপতি মুহাম্মদ নাসির উদ্দিন চৌধুরীসহ অন্যরা।
সভায় বিস্তারিত আলোচনা শেষে আগামী ২৪ ও ২৮ নভেম্বর ২০২৬ তারিখে দানবীর আলহাজ্ব সৈয়দ আবদুল অদুদ চৌধুরীর ৫৫তম মৃত্যুবার্ষিকী যথাযোগ্য মর্যাদা, ব্যাপক অংশগ্রহণ ও জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে উদযাপনের সিদ্ধান্ত নেওয়া হয়। এ আয়োজন সফল করতে সবার সহযোগিতা কামনা করা হয়।
এ ছাড়া আগামী শুক্রবার (৬ নভেম্বর) বিকেল ৪টায় অদুদ স্মৃতি সংঘের কার্যালয়ে তৃতীয় প্রস্তুতি সভা অনুষ্ঠিত হবে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর














