কক্সবাজারে অপরাধ দমনে বিশেষ অভিযান, আটক ৩২
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে ৩২ জনকে গ্রেপ্তার করেছে সদর মডেল থানা পুলিশ। গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে মাদক সেবনের অভিযোগে ১৬ জন, বিভিন্ন অপরাধে জড়িত তিনজন এবং আদালতের পরোয়ানাভুক্ত ১৩ জন রয়েছেন।
গত ২৪ ঘণ্টায় কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
পুলিশ সূত্রে জানা যায়, চুরি, ছিনতাইসহ বিভিন্ন অপরাধে জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের লক্ষ্যে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মাদক সেবনের অভিযোগে ১৬ জনকে আটক করা হয়। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত তিনজন এবং বিভিন্ন মামলায় আদালতের পরোয়ানাভুক্ত ১৩ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে কক্সবাজার পৌরসভার কলাতলী, কুতুবদিয়াপাড়া, পাহাড়তলী, বাদশা ঘোনা, পেশকারপাড়া, সমিতিপাড়া ও মেম্বারঘাটাসহ বিভিন্ন এলাকার বাসিন্দা রয়েছেন। এ ছাড়া রামু ও মহেশখালী উপজেলার বাসিন্দারাও রয়েছেন।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
কক্সবাজার সব খবর














