পাহাড় রক্ষায় অভিযান, উখিয়ায় জব্দ ২ ডাম্পার
কক্সবাজার প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় অভিযান চালিয়ে পাহাড়ি বালুভর্তি দুটি ডাম্পার জব্দ করেছে বন বিভাগ। পরে ডাম্পার দুটি উখিয়া রেঞ্জ কার্যালয়ের হেফাজতে নেওয়া হয়।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার থাইংখালী বিটের ঘোনারপাড়া এলাকায় এ অভিযান চালানো হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে থাইংখালী বিট কর্মকর্তা আরাফাত মাহমুদসহ বন বিভাগের অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা অংশ নেন।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান জানান, ঘোনারপাড়া এলাকা থেকে পাহাড়ি বালুভর্তি দুটি ডাম্পার জব্দ করে রেঞ্জ কার্যালয়ে নেওয়া হয়েছে।
তিনি বলেন, বনভূমি ও পাহাড় রক্ষায় অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের বিরুদ্ধে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার সব খবর














