Cvoice24.com

হাঁটু পরিমাণ কাদা মাড়িয়ে জেটিতে যাত্রীরা
দুর্দশা পিছু ছাড়ছে না সন্দ্বীপবাসীর

ছবি ও প্রতিবেদন : মো. রাহাদ, আলোকচিত্রী
১৯:১৮, ৮ ফেব্রুয়ারি ২০২৫
দুর্দশা পিছু ছাড়ছে না সন্দ্বীপবাসীর

দীর্ঘদিন ধরে নৌ দুর্ভোগ নিরসনের জন্য সংগ্রাম করে আসছেন সন্দ্বীপবাসী। তবে প্রকৃতির কাছে যেন তারা একেবারে অসহায়। দুর্দশা যেন পিছু ছাড়ছে না তাদের। ২০২১ সালে গুপ্তছড়া অংশে আধুনিকভাবে দ্বীপবন্ধু মুস্তাফিজুর রহমান জেটি নির্মাণ হলেও তার সুফল পাননি দ্বীপবাসি। উদ্বোধনের পর পরই জেগে ওঠে নতুন চর। ড্রেজিংয়ে কিছুদিন স্বস্তি মিললেও তা দীর্ঘস্থায়ী হয়নি। এ দুর্ভোগ এড়াতে কাঠের তৈরি ব্রিজ করা হলেও চরের আকার-আয়তন দিনদিন বেড়েই চলছে। যার ফলে হাঁটু পরিমাণ কাদা মাড়িয়ে জেটি পর্যন্ত আসতে হচ্ছে যাত্রীদের।

সম্প্রতি ছবিগুলো তুলেছেন : আলোকচিত্রী মো. রাহাদ।