চন্দনাইশ-সাতকানিয়ায় বন্যাদুর্গত দুই শতাধিক পরিবারের পাশে ওমানপ্রবাসীরা
চন্দনাইশ প্রতিনিধি
পাহাড়ি ঢল আর টানা বৃষ্টিতে তলিয়ে যাওয়া চট্টগ্রামের চন্দনাইশ ও সাতকানিয়া উপজেলার বাসিন্দারা যখন খাবার সংকটে দিন কাটাচ্ছেন, তখন তাঁদের পাশে দাঁড়িয়েছেন প্রবাসে থাকা এলাকার মানুষেরাই। চন্দনাইশ প্রবাসী কল্যাণ সমিতি, ওমানের উদ্যোগে বুধবার (২৯ জুলাই) দ্বিতীয় দফায় দুই শতাধিক বন্যাকবলিত পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেওয়া হয়েছে।
বন্যায় পানিবন্দি হয়ে পড়া মানুষদের সহায়তায় ওমান প্রবাসী কল্যাণ সমিতি এর আগেও একদফা ত্রাণ বিতরণ করেছিল। বুধবারের কর্মসূচি ছিল তারই দ্বিতীয় ধাপ, যেখানে চন্দনাইশ ও সাতকানিয়ার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত পরিবারগুলোকে খাদ্যসামগ্রী দেওয়া হয়।
সংগঠনের নেতারা জানান, দেশে থাকা মানুষের যেকোনো দুর্যোগে প্রবাসে বসেও তাঁরা পাশে থাকার চেষ্টা করেন, এবং ভবিষ্যতেও এই মানবিক কার্যক্রম অব্যাহত রাখার পরিকল্পনা তাঁদের রয়েছে।
সমিতির উপদেষ্টা বাদশা মিয়া সিআইপি ও লিয়াকত আলী সিআইপির তত্ত্বাবধানে এই কার্যক্রম পরিচালিত হয়। এতে যুক্ত ছিলেন সভাপতি জাহাঙ্গীর আলম, সিনিয়র সহ-সভাপতি নূরুল আমিন সিআইপি, সহ-সভাপতি আবদুল মাজেদ ও রফিকুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক কাইয়ুম উদ্দিন চৌধুরী এবং অর্থ সম্পাদক আজম খান।
ত্রাণ বিতরণে সরাসরি অংশ নেন সাধারণ সম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন চৌধুরী, সহ-সাধারণ সম্পাদক দিদারুল আলমসহ মির্জা এরশাদ, মোঃ নাছির, মো. আমিনুল ইসলাম, মোঃ আনোয়ার হোসেন, মোঃ সুজন, মোঃ মনসুর ও রাজনীতিবিদ আবদুল মাবুদ।
অনুষ্ঠানে স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন সামাজিক সংগঠনের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন। স্থানীয়দের মধ্যে সংগঠনটির এই উদ্যোগ প্রশংসিত হয়েছে।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, দেশে ও প্রবাসে যাঁরা শ্রম, অর্থ ও সময় দিয়ে এই কার্যক্রম সফল করতে সহযোগিতা করেছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞতা জানানো হয়েছে।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












