পোড়া তেল, তেলাপোকা, বাসি বেগুনি— সিপি ৫ স্টার-হান্ডি-জামানকে গুনতে হলো জরিমানা
সিভয়েস২৪ প্রতিবেদক
নগরের সিপি ৫ স্টার, হান্ডি ও জামান রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য প্রস্তুত ও সংরক্ষণ, পোড়া তেল ব্যবহার এবং বাসি খাবার বিক্রির ১ লাখ ৭০ হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
বুধবার (২৯ জুলাই) সকালে নগরের ওয়াসা এলাকায় সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়ের অভিযানে এ জরিমানা করা হয়েছে।
তথ্যটি নিশ্চিত করে সংস্থাটির উপ-পরিচালক (ডিডি) ফয়েজ উল্লাহ বলেন, ‘অভিযানে অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুত, খাদ্যদ্রব্যে তেলাপোকা পাওয়ায় হান্ডি রেস্টুরেন্টকে ১ লাখ টাকা জরিমানা করা হয়। এছাড়া পোড়া তেল ব্যবহার ও অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে সিপি ৫ স্টার রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা এবং পুরাতন বেগুনি ও বাসি খাবার বিক্রি এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য প্রস্তুতের দায়ে জামান রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।’
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর












