আত্মার জাগরণ — তাসাউফের পথে
মো. হাবিবুর রহমান
নফসের দরজায় যদি ঠুকাও,
অহংকার বলবে: ‘আমি বড়!’
তাকওয়ার আলো জ্বেলে ভেতরে,
চুপ করাও দুনিয়ার শোর।
রিয়া, হিংসা, গর্ব—সবই,
মনে আনে আঁধারের ধোঁয়া।
তাওয়াক্কুলে ভরসা রেখে,
আল্লাহর প্রেমে থেকো জেগে,
ভোলোনা তাঁকে ভুলে।
চোখে নয়, দেখো অন্তরে—
যেখানে আরশের নূর জ্বলে।
তাসাউফ শেখায় সে পথই,
যা প্রেমিকের হৃদয়ে খুলে।

লেখক— দুবাই প্রবাসী ব্যবসায়ী।
প্রবাস সব খবর















