বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই’র আহ্বায়ক কমিটি
সিভয়েস২৪ ডেস্ক
সংযুক্ত আরব আমিরাতে কর্মরত বাংলাদেশি গণমাধ্যমকর্মীদের ঐক্যবদ্ধ করার উদ্যোগ নিয়েছে বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই। শুক্রবার (২৯ আগস্ট) রাতে দুবাইয়ের এক হোটেলে এই উপলক্ষ্যে এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়।
অনুষ্ঠানে টেলিভিশন, পত্রিকা ও অনলাইন মিডিয়ায় কর্মরত ৩০ জন সাংবাদিক উপস্থিত ছিলেন। সভায় নতুন কমিটি পুনর্গঠনের লক্ষ্যে ১১ সদস্যবিশিষ্ট এক আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এতে ঢাকা জার্নাল প্রতিনিধি এস এম ফয়জুল্লাহ শহীদকে আহ্বায়ক ও দৈনিক কালবেলা প্রতিনিধি ফরহাদ হোসেনকে সদস্যসচিব ঘোষণা করা হয়।
কমিটির অন্যরা হলেন— যুগ্ম আহ্বায়ক নাসিম উদ্দিন আকাশ (দৈনিক সূর্যোদয়), আবদুল আলিম সাইফুল (নিউজ২৪), এম এনাম হোসেন (ঢাকা প্রতিদিন), গিয়াস উদ্দিন সিকদার (দৈনিক সমাচার)। যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহ (শীর্ষ নিউজ ও দৈনিক সংবাদ বাংলাদেশ), অর্থ সচিব মামুনুর রশীদ (সংগ্রাম প্রতিদিন) ও সদস্য ফখরুদ্দিন মুন্না (গাজী টিভি), আমিনুল হক (খোলা কাগজ ও ৭১ টিভি), গিয়াস উদ্দিন (চট্টলার খবর)।
এছাড়া ভালো সংবাদের প্রধান সম্পাদক কেরামত উল্লাহ বিপ্লবকে প্রধান উপদেষ্টা করে ৫ সদস্য বিশিষ্ট উপদেষ্টামণ্ডলী গঠন করা হয়। অন্য উপদেষ্টারা হলেন- আবছার তৈয়বী (দৈনিক আমাদের সময়), আনোয়ার হোসেন (দৈনিক কালবেলা), সাইফুল ইসলাম তালুকদার (পূর্বদেশ ও ডিবিসি টেলিভিশন) ও শেখ ফয়সাল সিদ্দিকী ববি (বাংলা টিভি)।
আহ্বায়ক কমিটি আগামী ছয় মাসের মধ্যে দেশটিতে বসবাসরত বাংলাদেশি সাংবাদিকদের সমন্বয় করে একটি শক্তিশালী পূর্ণাঙ্গ কমিটি গঠন করার প্রত্যাশা ব্যক্ত করেছে।
এর আগে, দুই পর্বের অধিবেশনের প্রথম পর্বে সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব ইউএইর প্রতিষ্ঠাতা সভাপতি সময় টেলিভিশনের আমিরাত প্রতিনিধি শিবলী আল সাদিক।

দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেন আহ্বায়ক এস এম ফয়জুল্লাহ শহীদ। সাংবাদিক কামরুল হাসান জনি ও যুগ্ম সদস্য সচিব মাসুম বিল্লাহর সঞ্চালনায় এ সময় উপস্থিত সদস্যরা বিভিন্ন মতামত দেন।
পাশাপাশি আহ্বায়ক কমিটির সঙ্গে সম্মতি প্রকাশ করেন সাধারণ সদস্য শিবলী আল সাদিক (সময় টিভি), লায়ন মো. আবু ছালেহ্ (দেশ বার্তা), কামরুল হাসান জনি (এখন টেলিভিশন ও সমকাল), নওশের আলম সুমন (গ্লোবাল টিভি), জাসেদুল ইসলাম (নাগরিক টিভি ও বাংলাদেশ প্রতিদিন ), আশরাফুল ইসলাম ভূঁইয়া (দ্যা ম্যাসেঞ্জার), ওবায়দুল হক মানিক (৫২ টিভি), গোলাম সরওয়ার- (বণিক বার্তা ও ইটিভি), মোহাম্মদ সেলিম (বঙ্গ টিভি), মাহিম উদ্দিন মুন্না (দৈনিক নতুন কাগজ), আবু বাক্কার হারুন (দৈনিক বায়েজিদ), কাজী নেজাম (দৈনিক সমাচার আবুধাবি), ওসমান চৌধুরী (সিএনএন বাংলাদেশ), এস পি কাজল (জেএকে মিডিয়া), ইয়াসিন তন্ময় (দ্যা নিউজ), আরমান চৌধুরী (চট্টগ্রামের খবর), মনির হোসেন (ভাল সংবাদ), ওমর ফারুক ঈশান (চট্টগ্রামের খবর), মো. মাঈনুদ্দীন মালেকি (দৈনিক বিজয়), মুহাম্মদ আলী রশীদ (প্রিয় চট্টগ্রাম), শেখ জাহান রনি (ভোরের পাতা), মো. রিদোয়ান (প্রতিদিন বাংলাদেশ), মির্জা হাবিব (৫২ টিভি), অনিক চৌধুরী (রাজধানী টিভি) এবং আবদুল মুকিত (বিডি স্টার টিভি)।
নব গঠিত কমিটি তাদের কার্যক্রমে বিশেষভাবে গুরুত্ব দেবে—
- ঐক্য ও স্বচ্ছতা নিশ্চিতকরণ: আহ্বায়ক কমিটি যেহেতু পূর্ণাঙ্গ কমিটি গঠনের প্রস্তুতি নিচ্ছে, কমিটির কার্যক্রম যেন গণতান্ত্রিক ও উন্মুক্ত হয় সেদিকে লক্ষ্য রেখে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় স্বচ্ছতা এবং অংশগ্রহণমূলক প্রক্রিয়া নিশ্চিত করবে।
- সংগঠনের লক্ষ্য ও কার্যপরিকল্পনা নির্ধারণ: শুধু কমিটি পুনর্গঠন নয়, বরং এই প্ল্যাটফর্মের মাধ্যমে সাংবাদিকদের পেশাগত উন্নয়ন, অধিকার রক্ষা এবং বাংলাদেশি প্রবাসী সমাজের ইতিবাচক ভাবমূর্তি প্রচার— এই তিনটি দিককে অগ্রাধিকার দেওয়া হবে।
- পেশাদারিত্ব বজায় রাখা: সংগঠনের সুনাম, গ্রহণযোগ্যতা অক্ষুণ্ণতা ধরে রাখতে ও মান সমুন্নত করতে প্রেসক্লাবকে প্রবাসীদের রাজনৈতিক বিভাজন বা গোষ্ঠীগত দ্বন্দ্বের বাইরে রেখে সাংবাদিকতার পেশাদারিত্ব ও আদর্শ বজায় রাখবে।
- সাংবাদিক কল্যাণ কার্যক্রম চালু করা: সংগঠনের প্রতি আস্থা ও সংহতি বৃদ্ধি করতে ইউএইতে কর্মরত সাংবাদিকদের কল্যাণে স্বাস্থ্যসেবা, প্রশিক্ষণ, আইনি সহায়তা বা জরুরি তহবিল–এর মতো উদ্যোগ গ্রহণ করবে।
- প্রবাসী সমাজে ভূমিকা: বাংলাদেশি প্রবাসীদের উন্নয়ন, সাফল্য ও সমস্যা তুলে ধরতে এই প্রেসক্লাব একটি নির্ভরযোগ্য প্ল্যাটফর্ম হবে। বিশেষ করে প্রবাসী শ্রমিকদের অধিকার এবং সাংস্কৃতিক পরিচয় সংরক্ষণ বিষয়ে প্রেস ক্লাব কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হবে।
- আন্তর্জাতিক সংযোগ বৃদ্ধি: স্থানীয় আরব মিডিয়া এবং আন্তর্জাতিক সাংবাদিক সংগঠনের সঙ্গে সম্পর্ক স্থাপন করে বাংলাদেশি সাংবাদিকদের মর্যাদা আরও উজ্জ্বল করতে নির্ভরযোগ্য এক সংগঠন হবে।
আহ্বায়ক কমিটি ছয় মাসের মধ্যে এমন একটি কাঠামো তৈরি করবে, যেখানে সব সদস্য সক্রিয়ভাবে অংশগ্রহণ করবে এবং বাংলাদেশ প্রেস ক্লাব ইউএই একটি শক্তিশালী, স্থায়ী ও ঐক্যবদ্ধ সংগঠন হিসেবে প্রতিষ্ঠিত হবে।
প্রবাস সব খবর















