নিউমার্কেটে কাপড়ের গুদামে আগুন
সিভয়েস২৪ প্রতিবেদক
চট্টগ্রাম নগরের নিউমার্কেটে বৈদ্যুতিক শর্ট সার্কিটের ত্রুটিতে একটি কাপড়ের গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। তবে এতে কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।
বৃহস্পতিবার (১৭ সেপ্টেম্বর) সকাল সোয়া ১০টার দিকে নিউমার্কেটের বি-ব্লকের ১০ তলা ভবনের তৃতীয় তলায় একটি কাপড়ের গুদাম থেকে আগুনের সূত্রপাত হয়।
আগ্রাবাদ ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের টেলিফোন অপারেটর সিরাজ বলেন, ‘কোতোয়ালী থানার নিউ মার্কেটের বি-ব্লকের তৃতীয় তলায় ৬ নম্বর কাপড়ের দোকানে বৈদ্যুতিক শর্ট সার্কিটে আগুন লাগে। খবর পেয়ে নন্দনকানন ফায়ার স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ১৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।’
তিনি আরও জানান, অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতি পরিমাণ তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত সাপেক্ষে বিস্তারিত জানানো যাবে। তবে এতে কোনো হতাহত নেই।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর













