Cvoice24.com

পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

লোহাগাড়া প্রতিনিধি, সিভয়েস২৪
১৯:১৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬
পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

চট্টগ্রামের লোহাগাড়ায় পানির মোটর চালু করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আরিফুল ইসলাম নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের উত্তর পদুয়া ১ নম্বর ওয়ার্ডের ছলিমা পাড়ায় এ ঘটনা ঘটে।

নিহত আরিফুল ইসলাম ওই এলাকার সোনা মিয়া মেম্বারের বাড়ির বাসিন্দা মোহাম্মদ আবদুল আলমের ছেলে।

স্থানীয় ইউপি সদস্য আমান উল্লাহ আমান জানান, বিকেলে বাড়িতে পানির মোটর চালু করতে যান আরিফুল ইসলাম। এ সময় অসাবধানতাবশত বিদ্যুতের সংস্পর্শে এলে তিনি গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নেওয়ার চেষ্টা করেন। তবে পথেই তার মৃত্যু হয়।

লোহাগাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) প্রশান্ত কুমার ভৌমিক বলেন, পদুয়ায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর