Cvoice24.com

৩ চোরাই মোটরসাইকেলসহ পুলিশের জালে চক্রের ৬

সিভয়েস২৪ প্রতিবেদক
১৫:২৮, ১৪ সেপ্টেম্বর ২০২৬
৩ চোরাই মোটরসাইকেলসহ পুলিশের জালে চক্রের ৬

চট্টগ্রামের জোরারগঞ্জে অভিযান চালিয়ে সংঘবদ্ধ মোটরসাইকেল চোর চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি চোরাই মোটরসাইকেল ও ছয়টি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুরে এ তথ্যটি নিশ্চিত করেছেন অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাসেল।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. জামসেদ হোসেন প্রকাশ শুভ (২৩), মো. শরিফুল ইসলাম প্রকাশ জনি (২৬), সাইফুল ইসলাম প্রকাশ চাঁদ মিয়া (২০), আসিফ মাহমুদ প্রকাশ অভি (২৪), ইসমাইল হোসেন (১৮) এবং মো. মাশরাফি (২০)।

অতিরিক্ত জেলা পুলিশ সুপার রাসেল জানান, রবিবার (১৩ সেপ্টেম্বর) ধুম ইউনিয়নের বাংলাবাজার এলাকার এক বসতঘরে অভিযান চালিয়ে চক্রটির ছয় সদস্যকে গ্রেপ্তার করে পুলিশ। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে করেরহাট ইউনিয়নের ‘করেরহাট বাইক ল্যাব’ নামের একটি গ্যারেজে অভিযান চালিয়ে হিরো ও প্লাটিনাসহ আরও দুটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়।

তিনি বলেন, ‘গ্রেপ্তার মাশরাফির বিরুদ্ধে পূর্বেও ৩টি চুরির মামলা রয়েছে। চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।’
 

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর