Cvoice24.com

সরকারি ছুটিতেও চট্টগ্রাম কাস্টমসে পণ্য খালাস

সিভয়েস২৪ প্রতিবেদক
২৩:০৭, ১৩ সেপ্টেম্বর ২০২৬
সরকারি ছুটিতেও চট্টগ্রাম কাস্টমসে পণ্য খালাস

আমদানি পণ্যের দ্রুত খালাস ও দেশের সাপ্লাই চেইন সচল রাখতে সরকারি ছুটির দিনেও চট্টগ্রাম কাস্টমস হাউসে শুল্কায়ন কার্যক্রম চালু থাকবে। সাপ্তাহিক ছুটি শুক্রবার ও শনিবারও ২৪/৭ শুল্কায়ন কার্যক্রম চলবে।

রোববার (১৩ সেপ্টেম্বর) চট্টগ্রাম কাস্টমস হাউসের প্রশাসন শাখা থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

হাউসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন সাক্ষরিত এ বিজ্ঞপ্তিতে বলা হয়, সংশ্লিষ্ট সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে, আমদানি পণ্য চালানের তড়িৎ খালাস গ্রহণপূর্বক দেশের সাপ্লাই চেইন নিরবচ্ছিন্ন রাখার স্বার্থে চট্টগ্রাম কাস্টমস হাউসে যথারীতি ২৪/৭ শুল্কায়ন কার্যক্রম চালু আছে। এরই অংশ হিসেবে সাপ্তাহিক ছুটি (শুক্র ও শনিবার) সহ সরকারি ছুটির দিনেও কাস্টমস হাউসে শুল্কায়ন কার্যক্রম সম্পন্ন করা হবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর