উখিয়ায় সাত অবৈধ স্থাপনা উচ্ছেদ, চার একর বনভূমি জবরদখলমুক্ত
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ায় সাতটি অবৈধ স্থাপনা উচ্ছেদ করে প্রায় চার একর বনভূমি জবরদখলমুক্ত করেছে বন বিভাগ।
রবিবার (১৩ সেপ্টেম্বর) উখিয়া রেঞ্জের সদর ও দোছড়ি বিট এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে উখিয়া সদর বিটের মাসকারিয়া বিল, হাজিরপাড়া ও ৯ নম্বর ওয়ার্ড এবং দোছড়ি বিটের মোহাম্মদ আলীরঘোনা এলাকায় এসব অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়।
উখিয়া রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নানের নেতৃত্বে পরিচালিত অভিযানে বন বিভাগের কর্মকর্তা-কর্মচারী ও ইআরটি সদস্যরা অংশ নেন।
রেঞ্জ কর্মকর্তা মো. আবদুল মান্নান বলেন, ‘বনভূমি জবরদখলমুক্ত করতে বন বিভাগের অভিযান অব্যাহত থাকবে।’
কক্সবাজার সব খবর














