উখিয়া সীমান্তে এক লাখ ইয়াবা উদ্ধার, পালাল ২ পাচারকারী
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের উখিয়ার পালংখালী সীমান্তে অভিযান চালিয়ে এক লাখ ইয়াবা উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় ইয়াবা পাচারকারী দুই ব্যক্তি দুটি পলিব্যাগ ফেলে পালিয়ে যান।
শনিবার (১২ সেপ্টেম্বর) সকাল ৬টার দিকে পালংখালী বিওপির দায়িত্বপূর্ণ এলাকার রিজভীর ঘের নামক স্থানে এ অভিযান চালানো হয়।
বিজিবি সূত্রে জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির একটি বিশেষ টহল দল সীমান্তবর্তী এলাকায় অবস্থান নেয়। সকাল ৬টার দিকে মিয়ানমার থেকে দুই ব্যক্তিকে বাংলাদেশের অভ্যন্তরে প্রবেশ করতে দেখা যায়। বিজিবির সদস্যরা তাদের চ্যালেঞ্জ করলে তারা হাতে থাকা দুটি পলিব্যাগ ফেলে পাশের গ্রামের দিকে পালিয়ে যান।
পরে ওই পলিব্যাগে তল্লাশি চালিয়ে খাকি রঙের প্যাকেটে মোড়ানো নীল রঙের বায়ুরোধী প্যাকেট থেকে এক লাখ ইয়াবা উদ্ধার করা হয়।
৬৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. জহিরুল ইসলাম বলেন, মাদক সরবরাহকারী ও চোরাকারবারিদের শনাক্ত করে আইনের আওতায় আনতে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী অভিযান অব্যাহত থাকবে।
কক্সবাজার সব খবর















