Cvoice24.com

চন্দনাইশে স্বামীর মারধরে গৃহবধূ নিহত

চন্দনাইশ প্রতিনিধি, সিভয়েস২৪
১৫:৫২, ১১ সেপ্টেম্বর ২০২৬
চন্দনাইশে স্বামীর মারধরে গৃহবধূ নিহত

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলায় স্বামীর মারধরে রুনা আক্তার (৩৫) নামের এক গৃহবধূ নিহত হয়েছেন বলে অভিযোগ উঠেছে। এ ঘটনায় তার স্বামী মো. জাকির হোসেনকে আটক করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে উপজেলার বরমা ইউনিয়নের চরবরমা গুচ্ছগ্রামে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার রাতে নিজ বসতঘরে পারিবারিক বিষয় নিয়ে রুনা আক্তারের সঙ্গে তার স্বামী জাকির হোসেনের কথা-কাটাকাটি হয়। একপর্যায়ে জাকির হোসেন তাকে মারধর করলে ঘটনাস্থলেই রুনা আক্তারের মৃত্যু হয়।

খবর পেয়ে চন্দনাইশ থানা–পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। পুলিশ রুনা আক্তারের মরদেহ উদ্ধার করে এবং সুরতহাল প্রতিবেদন তৈরি করে। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

চন্দনাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস. এম. দিদারুল ইসলাম সিকদার বলেন, ‘এ ঘটনায় গৃহবধূর স্বামীকে আটক করা হয়েছে। ঘটনাটি তদন্ত করা হচ্ছে। ম

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর