Cvoice24.com

উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১২:৩৭, ১০ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত রোহিঙ্গা যুবক গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় মাদক মামলায় যাবজ্জীবন কারাদণ্ডপ্রাপ্ত জোবায়ের (২৬) নামে এক রোহিঙ্গা যুবককে গ্রেপ্তার করেছে ৮ আর্মড পুলিশ ব্যাটালিয়ন (এপিবিএন)।

বুধবার (৯ সেপ্টেম্বর) রাত সাড়ে ৯টার দিকে উখিয়ার ১০ নম্বর রোহিঙ্গা ক্যাম্পের জি/৪ ব্লকে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। 

জোবায়ের ওই ব্লকের জিয়াদুল হকের ছেলে।

৮ এপিবিএন সূত্র জানায়, জোবায়েরের বিরুদ্ধে টেকনাফ থানায় ২০২০ সালে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা হয়। ওই মামলায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড দেন আদালত।

৮ এপিবিএনের অধিনায়ক (ভারপ্রাপ্ত) রিয়াজ উদ্দিন আহম্মেদ বলেন, মাদক মামলায় সাজাপ্রাপ্ত আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার জোবায়েরকে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়ার জন্য টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।