Cvoice24.com

উখিয়ায় বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার

উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
১২:২৮, ৯ সেপ্টেম্বর ২০২৬
উখিয়ায় বিভিন্ন মামলায় ১০ আসামি গ্রেপ্তার

কক্সবাজারের উখিয়ায় বিভিন্ন মামলায় ১০ আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (৯ সেপ্টেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। 

উখিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে জিআর মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রয়েছেন চারজন। এ ছাড়া সিআর মামলার ওয়ারেন্টভুক্ত দুজন এবং নিয়মিত মামলার একজন আসামিকে গ্রেপ্তার করা হয়েছে।

এ ছাড়া রিমান্ড শেষে একজনকে আদালতে পাঠানো হয়েছে। দণ্ডবিধির ২৯০ ধারায় আরও দুজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সব মিলিয়ে গ্রেপ্তার ১০ আসামিকে বুধবার দুপুরে কক্সবাজার আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।