কক্সবাজারে ২৪ ঘণ্টায় গ্রেপ্তার ২৫
কক্সবাজার প্রতিনিধি
কক্সবাজার সদর মডেল থানা-পুলিশের বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ২৫ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, গ্রেপ্তার ব্যক্তিদের মধ্যে চোর-ছিনতাইকারী হিসেবে আটজন, মাদকসেবনের অভিযোগে ১২ জন, বিভিন্ন মামলার ওয়ারেন্টভুক্ত তিনজন এবং ধর্তব্য অপরাধ ও নিয়মিত মামলায় একজন করে রয়েছেন।
পুলিশ সূত্রে জানা গেছে, কক্সবাজার পৌরসভা ও বিভিন্ন ইউনিয়নে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের কয়েকজনের বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে।
চোর-ছিনতাইকারী হিসেবে গ্রেপ্তার আটজন হলেন—সাদ্দাম হোসেন, আরিফ, জাকির হোসেন, তালেব মাহমুদ বাবুল, ইরফান ফারদিন, ইয়াছিন, নুরুল আজিম ও নুরুল আজম।
পুলিশ জানিয়েছে, তাদের মধ্যে ইরফান ফারদিনের বিরুদ্ধে দ্রুত বিচার আইন, বিস্ফোরক দ্রব্য আইন ও দণ্ডবিধির বিভিন্ন ধারায় একাধিক মামলা রয়েছে।
মাদকসেবনের অভিযোগে গ্রেপ্তার ১২ জন হলেন—মুরাদ হাসান ওরফে কালু, ওসমান গণি, জিহাদুল ইসলাম, ইমরান, সাজু, শহীদ ওরফে রবি, তারেক জিয়া ওরফে লালা, কেফায়েত উল্লাহ ওরফে রকি, জালাল, তারেক, সাইফুল ইসলাম শাউন ও রোবায়েত।
এ ছাড়া ওয়ারেন্টভুক্ত আসামি হিসেবে আমান উল্লাহ, দিদারুল আলম ও ইনতিসার ছিদ্দিকী সাজিমকে গ্রেপ্তার করা হয়েছে।
ধর্তব্য অপরাধে ওসমান (১৫) এবং নিয়মিত মামলায় রাকিব (২৭) নামে আরও দুজনকে গ্রেপ্তার করা হয়।
কক্সবাজার সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ আলী বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।
কক্সবাজার সব খবর















