টেকনাফে নাজির হত্যা মামলায় গ্রেপ্তার ১
উখিয়া-টেকনাফ প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের টেকনাফে নাজির হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি মো. রিদোয়ানকে (২৬) গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার (১১ সেপ্টেম্বর) দিবাগত রাত আড়াইটার দিকে টেকনাফ সদর ইউনিয়নের হাবিরছড়া এলাকার পাহাড়ি এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। টেকনাফ মডেল থানার পুলিশ ও র্যাব-১৫-এর টেকনাফ ক্যাম্পের সদস্যরা তথ্যপ্রযুক্তির সহায়তায় যৌথভাবে এ অভিযান চালান।
রিদোয়ান টেকনাফ সদর ইউনিয়নের নতুন পল্লানপাড়া এলাকার বাসিন্দা। তার বাবার নাম কবির আহম্মদ।
এর আগে, ১১ সেপ্টেম্বর নাজির হোসেন হত্যার ঘটনায় টেকনাফ থানায় মামলা হয়। মামলায় হত্যা, হত্যাচেষ্টা, মারামারি, চাঁদাবাজিসহ বিভিন্ন ধারায় অভিযোগ আনা হয়েছে।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, গ্রেপ্তারের পর রিদোয়ানকে আদালতে হাজির করা হলে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।
কক্সবাজার সব খবর















