বাঁশবোঝাই ট্রাকে রডবোঝাই আরেকটির ধাক্কা, প্রাণ গেল যুবকের
প্রতিনিধি, সিভয়েস২৪
কক্সবাজারের ঈদগাঁওয়ে দুই ট্রাকের সংঘর্ষে নকীব নামের এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ভোরে মহাসড়কের ঈদগাঁও থানা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত নকীব ভোলা জেলার বোরহানউদ্দিন থানার কালিয়া ইউনিয়নের বাসিন্দা।
স্থানীয়রা জানান, কক্সবাজারমুখী বাঁশবোঝাই একটি ট্রাকের পেছনে একইমুখী রডবোঝাই অপর একটি ট্রাক ধাক্কা দেয়। এতে বাঁশবোঝাই ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এ সময় ট্রাকে থাকা নকীব ঘটনাস্থলেই মারা যান।
খবর পেয়ে ঈদগাঁও থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ, দুর্ঘটনাকবলিত ট্রাক ও চালককে হেফাজতে নেয়।
ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ (ওসি) এটিএম সিফাতুল মাজদার বিষয়টি নিশ্চিত করে জানান, নিহতের মরদেহ, দুর্ঘটনাকবলিত গাড়ি ও চালককে চকরিয়া মালুমঘাট হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
কক্সবাজার সব খবর















