২৪ বছর পর ধরা পড়লেন অস্ত্র মামলার আসামি ইদ্রিস
সিভয়েস২৪ প্রতিবেদক
২০০২ সালের একটি অস্ত্র মামলায় গ্রেপ্তারি পরোয়ানা মাথায় নিয়ে দীর্ঘ ২৪ বছর ধরে আত্মগোপনে থাকা মোহাম্মদ ইদ্রিস (৪৮) অবশেষে র্যাবের হাতে গ্রেপ্তার হয়েছেন।
সোমবার (১৪ সেপ্টেম্বর) রাতে চট্টগ্রামের হাটহাজারী উপজেলার নন্দিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকালে বিষয়টি নিশ্চিত করেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাহিদুর রহমান।
গ্রেপ্তার ইদ্রিস হাটহাজারী থানার দক্ষিণ পাহাড়তলী এলাকার মৃত ফেজু মিয়া প্রকাশ হামিদ আলীর ছেলে।
ওসি জাহিদুর রহমান বলেন, ২০০২ সালের নভেম্বর মাসে করা একটি অস্ত্র মামলায় ইদ্রিস দীর্ঘ ২৪ বছর ধরে পলাতক ছিলেন। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার রাতে নন্দিরহাট বাজার এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে র্যাব।
পরে গ্রেপ্তার ইদ্রিসকে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য হাটহাজারী থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।
চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর











