Cvoice24.com

হাটহাজারীতে শত বছরের রাধাকৃষ্ণ মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি, ৬৭ সদস্যের কমিটি

সিভয়েস২৪ ডেস্ক
১৪:২৮, ১৫ সেপ্টেম্বর ২০২৬
হাটহাজারীতে শত বছরের রাধাকৃষ্ণ মন্দিরে দুর্গাপূজার প্রস্তুতি, ৬৭ সদস্যের কমিটি

আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে চট্টগ্রাম সিটি করপোরেশনের ১ নম্বর ওয়ার্ডের উত্তর ফতেয়াবাদ নন্দীরহাট সাহাপাড়ার শত বছরের পুরোনো শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির ধর্মঘরের সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের ৬৭ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) অনুষ্ঠিত এক সভায় সুজন চৌধুরীকে সভাপতি ও সুমন গোস্বামীকে সাধারণ সম্পাদক করে এ কমিটি ঘোষণা করা হয়। 

এতে মৃণাল কান্তি সূত্রধরকে প্রধান সমন্বয়কারী এবং রাজীব মিত্রকে প্রধান পৃষ্ঠপোষক করা হয়েছে।

পৃষ্ঠপোষক হিসেবে রয়েছেন—ত্রিদীপ সাহা, ঋষিকেশ সাহা, সুনীল সাহা, কাজল মহাজন, প্রলয় সাহা, অলক সাহা, প্রণব সাহা, মিহির গুহ, কাঞ্চন সাহা, গৌতম সাহা, সুনীল মল্লিক, ঝুন্টু সাহা, চন্দন সাহা, প্রদীপ সাহা, তাপস সাহা, সুবীর বৈষ্ণব, বিভাষ সাহা, সুবীর সাহা, রাজীব সাহা ও রবিন সাহা।

সহ-সভাপতি রিটন সাহা ও বিদ্যুৎ সাহা; সহ-সাধারণ সম্পাদক রনি মল্লিক, শুভাশীষ রাহা ও জিকু সাহা; অর্থ সম্পাদক লিটন সাহা এবং সহ-অর্থ সম্পাদক রাকেশ সাহা ও ধ্রুব সাহা।

সাংগঠনিক সম্পাদক জয় সাহা; সহ-সাংগঠনিক সম্পাদক সম্পূর্ণ সাহা, সঞ্জয় দে ও নিলয় সাহা; দপ্তর সম্পাদক যীশান সাহা এবং সহ-দপ্তর সম্পাদক প্রীতম সাহা, হিমেল সাহা, অনুভব সাহা ও দ্বীপ্ত সাহা।

সাংস্কৃতিক সম্পাদক ঋত্বিক সাহা; সহ-সাংস্কৃতিক সম্পাদক জয় গোপাল সাহা ও নিলয় দাশ; প্রচার সম্পাদক প্রলয় সাহা এবং সহ-প্রচার সম্পাদক পার্থ দাশ, বিজয় সাহা, প্রীতম সাহা ও জয়রাজ সাহা।

কমিটির সদস্যরা হলেন—শায়ন দাশ, অনিক সাহা, সুদীপ্ত দাশ, শান্ত দাশ, বিষ্ণু দাশ, অপূর্ব সাহা, বর্ষণ সাহা, জয়ন্ত দাশ, তীর্থ দাশ, পাভেল মন্ডল, জিতু সাহা, সৌরভ সাহা, অর্ঘ্য সাহা, পুনম সাহা, নীড় সাহা ও রমণ সাহা।

উল্লেখ্য, আগামী ১৬ অক্টোবর শুক্রবার থেকে ২১ অক্টোবর বুধবার পর্যন্ত সারাদেশে পাঁচ দিনব্যাপী সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় দুর্গোৎসব অনুষ্ঠিত হবে। 

এরই ধারাবাহিকতায় শ্রী শ্রী রাধাকৃষ্ণ জীউর মন্দির ধর্মঘরের সার্বজনীন দুর্গাপূজা উদযাপন পরিষদের আয়োজনে বিভিন্ন অনুষ্ঠানমালার মধ্য দিয়ে দেবী দুর্গার আরাধনা করা হবে।

মহাষষ্ঠী থেকে বিজয়া দশমী পর্যন্ত প্রতিটি পর্বে সনাতন ধর্মাবলম্বীদের অংশগ্রহণে সম্মিলিতভাবে মাতৃ আরাধনায় যোগ দেওয়ার আহ্বান জানিয়েছেন পরিষদের সভাপতি সুজন চৌধুরী ও সাধারণ সম্পাদক সুমন গোস্বামী। একই সঙ্গে মায়ের শ্রীচরণে নিজেকে সমর্পণ করে সকলের কল্যাণ, সর্বশক্তি ও সর্বসিদ্ধি কামনায় প্রার্থনা করার জন্যও আহ্বান জানানো হয়েছে।