Cvoice24.com

খড়ের গাদার পাশে মিললো এলজি ও দুই রাউন্ড কার্তুজ

সিভয়েস২৪ প্রতিবেদক
১৬:০১, ১৫ সেপ্টেম্বর ২০২৬
খড়ের গাদার পাশে মিললো এলজি ও দুই রাউন্ড কার্তুজ

চট্টগ্রামের রাউজানে পরিত্যক্ত অবস্থায় একটি দেশীয় তৈরি এলজি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করেছে র‌্যাব। 

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) র‌্যাব-৭-এর সহকারী পরিচালক (মিডিয়া) এ. আর. এম. মোজাফ্ফর হোসেন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

র‌্যাব জানায়, সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত সোয়া ১০টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে দক্ষিণ রাউজানের জুরুরকুল বাজার এলাকায় অভিযান চালায় র‌্যাবের একটি দল। এ সময় এলাকার কালু মিয়ার খড়ের গাদার পাশে তল্লাশি চালিয়ে পরিত্যক্ত অবস্থায় একটি এলজি শুটার গান ও দুই রাউন্ড কার্তুজ উদ্ধার করা হয়।

র‌্যাবের সহকারী পরিচালক এ. আর. এম. মোজাফ্ফর হোসেন বলেন, উদ্ধার করা এলজি শুটার গান ও কার্তুজ আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রাউজান থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

তিনি আরও বলেন, স্থানীয় জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করতে র‌্যাবের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

চট্টগ্রাম (মহানগর, উত্তর, দক্ষিণ) সব খবর