Cvoice24.com

পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

সিভয়েস২৪ ডেস্ক
১৭:৪৬, ৯ এপ্রিল ২০২৬
পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ সম্পন্ন

চট্টগ্রামের পোর্ট সিটি ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (পিসিআইইউ) মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির শপথ গ্রহণ অনুষ্ঠান সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (৯ এপ্রিল) দুপুর ১টায় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

পিসিআইইউ মিডিয়া ক্লাবের সভাপতি সৌরভ মজুমদারের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক কাজী মোঃ সাইফুল হাসানের সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কলা, সমাজবিজ্ঞান ও আইন অনুষদের ডিন অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার, উপদেষ্টা প্রশান্ত কুমার শীল, তাসলিমা আক্তার ইরিন এবং পিংকি চাকমা।

অনুষ্ঠানে নবনির্বাচিত সদস্যদের শপথ বাক্য পাঠ করান ক্লাবের প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক মাইনুল হাসান চৌধুরী বলেন, “বিশ্ববিদ্যালয়ের মিডিয়া ক্লাব সবসময় নিষ্ঠা ও দায়িত্ববোধ নিয়ে কাজ করে আসছে। আমি আশা করি, তৃতীয় কার্যনির্বাহী কমিটিও তাদের কার্যক্রমের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের সুনাম আরও বৃদ্ধি করবে।”

প্রধান উপদেষ্টা দিলরুবা আক্তার বলেন, “নবনির্বাচিত কমিটির সদস্যদের সার্বিক কার্যক্রমে উপদেষ্টা মণ্ডলী সবসময় দিকনির্দেশনা প্রদান করবে এবং পাশে থাকবে।”

উপদেষ্টা প্রশান্ত কুমার শীল বলেন, “পূর্ববর্তী কমিটি প্রশংসনীয় কাজ করেছে। বর্তমান কমিটির কাছ থেকে আমরা আরও গতিশীল ও সৃজনশীল কার্যক্রম প্রত্যাশা করি।”

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপদেষ্টা পিংকি চাকমা, নবনির্বাচিত সভাপতি সৌরভ মজুমদার এবং সাধারণ সম্পাদক কাজী মোঃ সাইফুল হাসান।

পিসিআইইউ মিডিয়া ক্লাবের ৩য় কার্যনির্বাহী কমিটির নির্বাচিতরা হলেন— সভাপতি সৌরভ মজুমদার, সাধারণ সম্পাদক কাজী মোঃ সাইফুল হাসান, সহ-সভাপতি প্রীতম সরকার ও নকিবুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক প্রশান্ত চাকমা ও কাঞ্চন দেবনাথ রাহুল, সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ নুর ইসলাম রাব্বি, কোষাধ্যক্ষ রেফাতুন্নেছা সুরবী, দপ্তর সম্পাদক মাহতাব কাইয়ুম রামীম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাহমুদ হাসান মুন্না এবং কার্যকরী সদস্য সারাবান তাহুরা তুলি, মমি ভট্টাচার্য্য ও সামিউল হাসান আরাফ।

অনুষ্ঠান শেষে নবনির্বাচিত কার্যনির্বাহী পর্ষদের সদস্যদের ফুল দিয়ে বরণ করে নেন জার্নালিজম ৩৫ ব্যাচের শিক্ষার্থীরা।

প্রেস রিলিজ সব খবর